না'গঞ্জে নবগঠিত মহানগর বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে তারেক রহমানের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে নবগঠিত মহানগর বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে তারেক রহমানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

 

নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দেরকে আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত সকল নেতৃবৃন্দকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকা, বরিশাল, ফরিদপুর বিভাগের সকল জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করেছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মতবিনিময় সভায় বক্তব্যে কালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা গুলো বলেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, সেলিনা রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল- কবির- রিজভী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক শিশির সুলতানা।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ