না'গঞ্জে পাসপোর্ট করতেএসে রোহিঙ্গা তরুণী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে পাসপোর্ট করতেএসে রোহিঙ্গা তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জে পাসপোট করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। বুধবার (২৭ আগস্ট) ফতুল্লার ভুইগড়স্থ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রেহিঙ্গা তরুণী হাসিনা (২৯) কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিন হৃলার জালাল আহম্মেদের মেয়ে।
জানা গেছে, বুধবার বেলা তিনটার দিকে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুইগড়স্থ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন হাসিনা। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন সে রেহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র সহ একটি এনআইডি কার্ড পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পাসপের্ট করতে এসে ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নিশ্চিত হয় সে রেহিঙ্গা। তখন পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে রেহিঙ্গা তরুণীকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণী বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ