না'গঞ্জে ভোট বর্জনে নেতাকর্মীদের কাছে কেন্দ্রীয় বিএনপি নেতা দিপুর বার্তা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে ভোট বর্জনে নেতাকর্মীদের কাছে কেন্দ্রীয় বিএনপি নেতা দিপুর বার্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ৫টি আসনে আসন্ন নির্বাচনে ভোট গ্রহণ থেকে নিজেদের ও পরিবারের পাশাপাশি সাধারণ মানুষকে নিয়ে সম্মিলিতভাবে বিরত থাকতে নেতাকর্মীদের কাছে বার্তা দিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
সোমবার (১ জানুয়ারি) দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে এ বার্তা দিচ্ছেন তিনি।। একই সাথে নিজের নেতাকর্মীদেরও সাধারণ মানুষের কাছে গিয়ে এ নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে জনসচেতনতা বৃদ্ধি করে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বিএনপির নেতাকর্মী সমর্থকদের কার্যক্রম বাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি।
বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলের নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গত কয়েকদিন ধরেই জোরালোভাবে বার্তা দিচ্ছেন দিপু ভুইয়া। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ নির্বাচন বর্জনের জন্য আরো সক্রিয় হতে বলছেন। পাশাপাশী প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের তিনি বলছেন, যেন মানুষের ঘরে ঘরে বার্তা পৌছে যায় ভোট বর্জনের।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, আমাদের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে আমরা নিয়মিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করছি। মানুষের কাছে আমাদের দলের বার্তা ও দিপু ভুঁইয়ার বার্তা পৌছে দিচ্ছি।
জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া জানান, দিপু ভুঁইয়া আমাদের নিয়মিত নানা দিক নির্দেশনা দিচ্ছেন। দলের অসহযোগ আন্দোলন এবং ভোট বর্জনের জন্য করনীয় নানা কার্যক্রমে আমরা তার নির্দেশে সক্রিয় আছি। আমরা দিপু ভুঁইয়ার নির্দেশে মাঠে থেকে মানুষকে সচেতন করতে কাজ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ