না'গঞ্জে ৩৫০০ দুস্থ পরিবারে পৌছলোতারেক রহমানের ঈদ উপহার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে ৩৫০০ দুস্থ পরিবারে পৌছলোতারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা ও মহানগর যুবদল। তারেক রহমানের পক্ষ থেকে এসকল দুস্থ ও অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। শুক্রবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ও খানপুর এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গভর্মেন্ট গার্লস স্কুল প্রাঙ্গণে জেলা যুবদলের পক্ষ থেকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করা হয়। এসময় প্রায় ২৫০০ অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উল ফিতরের উপহার বিতরণ করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
জুম্মার নামাজের পর দুপুর আড়াইটার দিকে শহরের নগর খানপুর এলাকায় বিবি মরিয়ম স্কুল প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ করে মহানগর যুবদল। এসময় প্রায় ১ হাজার অস্বচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করে মহানগর যুবদল।
এসময় আবদুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগের যেসকল ক্যাডার বাহিনী এখনও নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি আমার দলের প্রতি কঠোর নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাউকে যদি অনুপ্রবেশের সুযোগ দেয়া হয় এর কোন ক্ষমা হবে না। কেউ ফ্যাসিস্টদের সহযোগিতা করলে তাদের চিহ্নিত করে ব্যাবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ তিনটি ভুয়া নির্বাচন করেছে। বিনা ভোটে নির্বাচন করেছে, রাতের ও ডামি নির্বাচন করেছে। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা এ এলাকায় যে গুন্ডামি করেছে। বিএনপি ক্ষমতায় এলে এগুলো কেউ করতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএেনপির আহবায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহŸায়ক খায়রুল ইসলাম সজীব, মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ