নাজিরপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুতায়িত হয়ে মিন্টু খান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রয়ারী) উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে সাবেরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পাশের জমিতে এ ঘটনা ঘটে। মৃত কৃষক মিন্টু খান উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের কাশেম খানের বড় ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তিতাস শেখ জানান, মিন্টু খান স্থানীয় মহিউদ্দিন মুন্সি এর কৃষি জমি বন্দক রেখে চাষাবাদ করেন। বোরো ধানের জমিতে ইদুঁর মারার জন্য গত বুধবার রাতে বিদুৎ এর সংযোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বিদুৎ সংযোগ বন্ধ না করে তিনি জমিতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা য়ান। পরে স্থানীয়রা দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার মাহবুব শেখকে খবর দিলে চৌকিদার স্থানীয় মেম্বার ও ইউনিয়ন চেয়ারম্যানকে জানান।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) হুমায়ন কবীর জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনতার আওয়াজ/আ আ