নাটকীয়তায় ভরপুর সিলেট সিটি নির্বাচনের ভোট - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাটকীয়তায় ভরপুর সিলেট সিটি নির্বাচনের ভোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

শুরুতেই নাটক। সিলেট আওয়ামী লীগ বিশ্বাসই করতে পারেনি খবরটি। অবশেষে সেই খবরই সত্যি হলো। আনোয়ারুজ্জামান মাঠে। মনোনয়নও পেলেন। মনোনয়নের পূর্ব পর্যন্ত দলীয় নেতাদের পিছুটান ছিল। প্রার্থিতা নিয়ে মুখোমুখি ছিলেন আনোয়ারের। এমনকি কেউ কেউ মুখ দেখাদেখিও বন্ধ করে দেন। তবে- আনোয়ারুজ্জামান মনোনয়ন পাওয়ার পর সেই নেতারা এখন নৌকার পক্ষে মাঠে। মনোনয়নকে কেন্দ্র করে যখন আওয়ামী লীগের অভ্যন্তরে চলমান নাটকীয়তার সমাপ্তি হয় তখন শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

তার সিদ্ধান্ত নিয়ে নানা বিশ্লেষণ। কী করতে পারেন আরিফুল হক চৌধুরী। প্রার্থী হবেন কী, হবেন না- এই জল্পনার মধ্যে রহস্য জিইয়ে রাখলেন আরিফুল হক চৌধুরী নিজেই। ১লা মে দিলেন মেসেজ। সেখানে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ইঙ্গিত করে ‘বহিরাগত’ প্রার্থীর বিপক্ষে সিলেটবাসী অবস্থান নেবেন বলে জানান। নিজের সিদ্ধান্ত জানানোর জন্য সময় দিলেন ২০ দিন। অর্থাৎ ২০শে মে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন; তিনি প্রার্থী হবেন কিনা। তবে বক্তব্যে প্রার্থী হওয়ার আকার-ইঙ্গিত ছিল। এরপর থেকে নীরবই রয়েছেন আরিফুল হক চৌধুরী। নির্বাচনে তার মুভমেন্টও কম। সিলেটের রাজনীতির রহস্য পুরুষ আরিফের শেষ নাটকের অপেক্ষায় সিলেটের মানুষ। আরিফ নিজেও বলছেন; দল এবং সিলেটের মানুষের কথা বিবেচনায় রেখে তিনি সিদ্ধান্ত নেবেন।
এ জন্য সবার সঙ্গে আলোচনা করছেন তিনি। জাতীয় পার্টিতেও ঘটেছে নানা ঘটনা। এরই মধ্যে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মহানগর আহ্বায়ক ও শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। এবার এখানে মনোনয়ন চেয়েছিলেন কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী। তাকে মনোনয়ন বোর্ড না ডেকেই বাবুলকে প্রার্থী ঘোষণা করায় বেঁকে বসেন তিনি। ইতিমধ্যে মাহবুবুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলন ডেকে টাকায় দলীয় মনোনয়ন কেনা হয়েছে বলে দাবি করেন। এ নিয়ে সিলেট জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে তোলপাড় হচ্ছে। তবে সিলেট জাতীয় পার্টির কয়েকজন নেতা জানিয়েছেন, বাবুলকে নিয়েও শেষ মুহূর্তে নাটকীয়তা ঘটতে পারে। জাতীয় পার্টির কেন্দ্র থেকে আসতে পারে নাটকীয় ঘোষণাও। এ কারণে বিশ্বস্ত হিসেবে বাবুলকে মাঠে রাখা হয়েছে। জমিয়তে উলামা ইসলাম সিলেটে মেয়রপ্রার্থী দেয়ার চিন্তাভাবনা করেছিল। শেষ সিদ্ধান্তে তারাও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। সব প্রস্তুতি চূড়ান্ত থাকার পরও এ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না দলটি। এবারের সিটি নির্বাচনে শুরু থেকেই প্রশাসনের নানা ঘটনার বিরোধিতা করে আসছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তার অভিযোগ সিটি নির্বাচনের আগে প্রশাসনে রদবদল করা হয়েছে।

সেটির প্রাথমিক রিহার্সেলও হয়ে গেছে বলে দাবি আরিফের। তিনি জানান, সিলেটে গত ২রা আগস্ট ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে। সেই মামলার অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি নেতাদের। এরপর এ মামলায় পুলিশ সিলেটে গ্রেপ্তার চালিয়েছে। এতে করে বিএনপি’র অনেক নেতাকর্মী বাড়িছাড়া। এ মামলাকে কেন্দ্র করে সিলেট বিএনপি’র সিনিয়র চার নেতা ইতিমধ্যে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে এসেছেন। আরিফের মতো দোটানায় রয়েছেন সিলেট বিএনপি’র অন্তত ২০ জন নেতা। তারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে চান। তবে তারা তাকিয়ে আছেন বিএনপিদলীয় মেয়র আরিফুল হক চৌধুরীর সিদ্ধান্তের দিকে। আরিফুল হক চৌধুরীর সিদ্ধান্ত ইতিবাচক হলে তারাও নির্বাচনে প্রার্থী হতে পারেনÑ এমন ইঙ্গিত দিয়েছেন তারা। ফলে মনোনয়নপত্র দাখিলের শেষদিকে নানা নাটকীয়তার অবতারণা হতে পারে সিলেট নগর নির্বাচনেÑ এমনটি মনে করছেন রাজনৈতিক নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ