নাদিম হত্যার প্রধান আসামি সন্ত্রাসী বাবুর দায় স্বীকার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাদিম হত্যার প্রধান আসামি সন্ত্রাসী বাবুর দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী মাহমুদুল আলম বাবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তোলা হলে বাবু চেয়ারম্যান এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত তার জবানবন্দি রেকর্ড করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার চার দিনের রিমান্ড শেষে রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই নিয়ে প্রধান আসামিসহ তিনজনের জবানবন্দি রেকর্ড করা হলো। তবে এখনও বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতের কোনো হদিস এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলাটি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ