নানা আয়োজনে ভালুকায় শিক্ষক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
দিনব্যাপী নানা আয়োজনে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।শিক্ষকের কণ্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে দিবসটি। দিবসটি পালন উপলক্ষে উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে নেয়া হয় পৃথক কর্মসুচী। দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি ফারদিন লাবিব জিসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহাম্মদ।

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ছালাম,এ্যাপোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ শামছুর রহমান লিটন,গোয়ারী ভাওয়ালিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার,হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহাবউদ্দিন শেখ,বিরুনীয়া মহিলা কলেজের প্রভাষক রাশেল,বড়চালা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার খাইরুল বাশার,নারাঙ্গী মরচি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম,ভালুকা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহা আফরোজ সাইদা,পানিভান্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান,পাইলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন,গোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফিয়া খাতুন প্রমুখ। এর আগে কোরআন তালাওয়াত ও গীতা পাঠ করেন শিক্ষকরা।
জনতার আওয়াজ/আ আ