নারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তারে বাঁধার ঘটনায় মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তারে বাঁধার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শন রিপন মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞান আরও ২০০ জনকে আসামী করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগজের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মিনারুল ইসলাম নামের এক পোশাক শ্রমিক হত্যা মামলায় আইভীকে গ্রেফতার করতে তার দেওভোগের বাড়ি চুনকা কুটিরে যায় পুলিশেদর একটি দল। এসময় তার কর্মী সমর্থকেরা বাড়িটি ঘেরাও করেন এবং সড়ক বন্ধ করে অবস্থান নেন।
তিনি আরো জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক ¯েøাগান দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হোন। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ