নারায়ণগঞ্জে পরকীয়া সন্দেহেস্ত্রীকে হত্যা, স্বামী আটক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে পরকীয়া সন্দেহেস্ত্রীকে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইতি আক্তার। এ ঘটনায় তার স্বামী বিল্লালকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি একজন গাড়ি চালক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত দম্পতি মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তাদের ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের ঘরের সামনে যান। দরজা বন্ধ দেখে নক করলে বিলম্বে দরজা খোলে। এসময় এলাকাবাসী দেখে ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানায়, ইতির পরকীয়া প্রেমের সন্দেহকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। দাম্পত্য কলহের একপর্যায়ে রুটি বানানোর বেলন দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন স্বামী বিল্লাল। এতে ঘটনাস্থলেই ইতির মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ বিল্লালকে আটক করে। ইতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ