নারায়ণগঞ্জে যুবলীগ সভাপতিকেগণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে যুবলীগ সভাপতিকেগণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি মেহেদী হাসান শাহিনকে (৪০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। সোমবার (২১ জুলাই) রাত ১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।
আত্মরক্ষার জন্য শাহিন ওই ফ্ল্যাটের বাথরুমে লুকিয়ে ছিলেন। মেহেদী হাসান শাহিন ফতুল্লা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং গডফাদার শামীম ওসমান বাহিনীর ফতুল্লার সেনাপতি ও থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলীর ক্যাডার হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন আত্মগোপনে চলে যান। পরে কোরবানি ঈদে তিনি ফতুল্লা দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকায় ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রীর ফ্ল্যাটে আশ্রয় নেন। গত সোমবার রাতে বিষয়টি জানতে পেরে ফতুল্লা থানা ছাত্রদলের আহŸায়ক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা ওই ভবনের চারদিক ঘেরাও করে। শাহিন আত্মরক্ষার্থে পাশের ফ্ল্যাটের বাথরুমে আশ্রয় নিয়ে বাইরের দিকে তালাবদ্ধ করে রাখে। পরে ফ্ল্যাটের তালা ভেঙে বাথরুমে লুকিয়ে থাকা শাহিনকে টেনেহিঁচড়ে বের করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন, পারভেজসহ ফতুল্লা মডেল থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ