নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে তিন হাজার দুশ’ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী ও সিলেটগামী দুটি ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা ওই চিংড়ি জব্দ করে।
লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি আরও জানান, জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ