নারায়ণগ‌ঞ্জে ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত- ৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগ‌ঞ্জে ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত- ৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা গুদারাঘাটের ইজারার সিডিউল দাখিল নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারার জন্য মঙ্গলবার ছিল সিডিউল দাখিলের শেষ দিন। এদিন সিডিউল দাখিল করতে আসেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহবায়ক যুবাইর আহমেদ সরদার। এ সময় পুলিশের উপস্থিতিতে নজরুল ও যুবাইর গ্রুপের নেতাকর্মীদের ধাক্কা ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এনসিপির যুবাইর আহমেদ সরদার বলেন, সিডিউল দাখিল করতে বিএনপির নজরুল ও তার লোকজন আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। আমরা তাদের প্রতিহত করেছি।

নজরুল ইসলাম বলেন, ‘আমরা সিডিউল দাখিল করতে কাউকে বাধা দেইনি। তারা ইচ্ছে করেই মারামারি করেছে।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সিডিউল দাখিল নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা হয়েছিল। পরে তাদের শান্ত করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন জানান, রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারা প্রদানের জন্য ৩১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা দরপত্র আহবান করা হয়েছে। এতে ৪জন সিডিউল দাখিল করেছে। মূল্যায়ন কমিটি ৩ কার্যদিবসের মধ্যে সর্বচ্চ দরদাতার নাম ঘোষনা করবেন। অফিসের বাহিরে কারা কি নিয়ে বিরোধে জড়িয়েছে তা বলতে পার‌ছিনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ