নারায়ণগঞ্জে বন্ধন বাস থেকে সাবেকব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে বন্ধন বাস থেকে সাবেক
ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বন্ধন পরিবহনের বাসের ভেতর থেকে মো. মোশারফ সরকার নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানির গুলিস্তান থেকে ছেড়ে আসা বন্ধন পরিবহনের একটি বাসের সামনের সিটে বসা ছিলেন সাবেক এই ব্যাংক কর্মকর্তা। বাসটি নারায়ণগঞ্জ টার্মিনালে এসে পৌঁছালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে রাতে লাশটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃত মো. মোশারফ সরকার মুন্সীগঞ্জ সদর থানার হোগলাকান্দি এলাকার লোকমান মাস্টারের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির স্বজনরা এসে নিয়ে গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ