নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জ্যোতিদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জ্যোতিদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৭, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৭, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল না হলে আজ (১৭ জুন) বাংলাদেশের ক্রীড়ামোদীদের দৃষ্টি থাকত চট্টগ্রাম আর ইংল্যান্ডের লিডসে। চট্টগ্রামে লিটন দাসদের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে দুপুর ২টায়। লিডসে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

‘এ’ গ্রুপে যে তিনটি দল তাদের নিজ নিজ প্রথম ম্যাচে জয়ী হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া তাদের দুটি। অপর দল ভারত। গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। বাংলাদেশের লক্ষ্য অবশ্য সে রকম কিছু নয়। ৫ ম্যাচের ৩টিতে জেতা। যেখানে অবশ্য নেই অস্ট্রেলিয়ার নাম। তাদের টার্গেট নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সে হিসেবে ধরেই নেওয়া যায় আজকের ম্যাচে বাংলাদেশ দল জেতার প্রত্যাশা করছে না। ভালো খেলা কিংবা লড়াই করতে পারাটাই মূল। জিতে গেলে সেটা হবে বাড়তি বোনাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। ৮ বারের মোকাবিলাতে প্রতিবারই হেরেছে। কোনো ম্যাচেই ভালো লড়াই করতে পারেনি। উইকেটের ব্যবধানে যেমন ১০ উইকেটে হেরেছে, তেমনি রানের ব্যবধানে বড় হার ৮৬ রানে।

বাংলাদেশ আজ অজিদের বিপক্ষে মাঠে নামার আগে রসদ হিসেবে আত্মবিশ্বাস জোগাবে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয়। জিতেছিল ৬ উইকেটে। ডাচদের ৮ উইকেটে করা ১৩৮ রান বাংলাদেশ পাড়ি দিতে গিয়ে কখনো সমস্যায় পড়েনি। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। মাত্র ৩৩ বলে ২ ছক্কা ও ৭ চারে তিনি ৫০ রান করে আউট হন। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তারকে (২৬) নিয়ে তিনি ৬৭ রান এনে দিয়েছিলেন। প্রস্তুতি ম্যাচেও তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ৫০ রান করেছিলেন। ম্যাচে শারমিন আক্তারের ৩২ বলে অপরাজিত ৩৭ আর স্বর্ণা আক্তারের ১৭ বলে অপরাজিত ১৮ রানও ছিল দলের ফুয়েল। বল হাতে ৫ বোলার মারুফা, ফারিহা, রিতু, মেঘলা ও রাবেয়া সবাই উইকেট ভাগাভাগি করে নেন। এদিন বাংলাদেশ দলের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। অজিদের ৩ জন ব্যাটারকে তারা রান আউট করেন। অজিরা তাদের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬৫ রানের বড় ব্যবধানেই হারিয়েছিল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রানের জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে অলআউট হয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ