নার্সিং ইনস্টিটিউট ছাত্রীর রহস্যজনক মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নার্সিং ইনস্টিটিউট ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ

 

মাদারীপুরের নার্সিং ইনস্টিটিউটের লিমা খাতুন (২১) নামে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে চিকিৎসাধীন জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত লিমা খাতুন মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে ও চাঁন মিয়ার স্ত্রী।

পুলিশ ও নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী লিমা প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলের ৪র্থ তলায় থেকে লেখাপড়া করতেন। রাতে রুমের অন্য সহপাঠীদের কিছু না বলে বাথরুমে যান তিনি। দীর্ঘক্ষণ ফিরে না আসলে সন্দেহ হয় সহপাঠী বান্ধবীদের। পরে তারা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঝুলন্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। 

অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেলের উদ্দেশে অ্যাম্বুলেন্সে উঠানোর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় লিমার। তবে কি কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিটের ইনচার্জ পারিসা খাতুন জানান, ওই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার থেকেও কিছুই বলছে না। এটি কি কারণে ঘটেছে সহপাঠীরাও মুখ খুলছে না। হোস্টেল কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ময়নাতদন্তের পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসার ২ ঘণ্টা পর তার মৃত্যু হয়। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, কি কারণে এ ঘটনা কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ