নিজের সন্তানের জন্য যে সচেতনতা অবলম্বন করেন মা পরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। প্রায়ই সময় বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন তিনি। নিয়মিতই প্রকাশ করেন নিজের মতামত ও ব্যক্তিগত জীবনের নানান কিছু। নানান কারণেই অভিনেত্রীর ছেলে রাজ্য তার মোবাইলের দিকে তাকিয়ে থাকে, তাই মোবাইল সঙ্গে রাখেন না বলে সম্প্রতি জানিয়েছেন পরী।
সোমবার (১০ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজ্যকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। পাঠকদের জন্য পরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
আমি আমার সঙ্গে বা বেড রুমে আমার মোবাইল রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল নোটিস করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে, এমন সব খুব সচেতন ভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল রাজ্যের সামনে আনি না বললেই চলে।

তাই হয়ত সবসময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।
বর্তমানে রাজ্যকে নিয়েই বেশি সময় কাটে পরীর। ছেলের নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। ছেলেকে সঠিকভাবে বড় করে তোলার জন্য এখন থেকেই খুবই সচেতনতা অবলম্বন করেন এই অভিনেত্রী। যেন তার সন্তান একজন ভালো মানুষ হয়ে ওঠে।
এদিকে, পরীমণি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ নামের সিনেমাটি। মা দিবস উপলক্ষে আসছে ১৯ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অনেকদিন পর্দায় নেই পরীমণি। ভোগ করছেন মাতৃত্বকালীন ছুটি। ছুটিতে যাওয়ার আগে শেষ শুটিং করা আলোচিত ‘মা’ সিনেমা নিয়ে ফের পর্দায় ফিরছেন লাস্যময়ী এই অভিনেত্রী।
জনতার আওয়াজ/আ আ