নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা: সাবেক বিচারপতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা: সাবেক বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আদালতের রায়ের তোয়াক্কা না করে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দরকার বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আব্দুল মতিন বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ কোনও বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়নি। শুধু তোষামোদি হয়েছে। বিচার বিভাগ ও সংসদ ভূমিকা হারিয়েছিল। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি। স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও মিডিয়া দরকার।

‘বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেনি, ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল। বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুর্নবহাল করা প্রয়োজন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ হয় রাখতে হবে, না হয় সংশোধন করতে হবে,’ বলেন তিনি।

সাবেক এই বিচারপতি আরও বলেন, মিডিয়াকে কুক্ষিগত করা হয়েছিল। মিডিয়াকে হত্যা করতে সাইবার সিকিউরিটি এক্ট করা হয়েছিল।

রাজনৈতিক দলগুলোয় গণতান্ত্রিক চর্চা ছিল না, সংস্কার দরকার রাজনৈতিক দলগুলোতেও বলে মন্তব্য করেন আব্দুল মতিন।

অনুষ্ঠানে সংবিধান পুনরায় না লিখে বর্তমান সংবিধানকেই সংশোধন পরিমার্জনের পক্ষে মত দেন বিশেষজ্ঞরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ