নিরাপত্তা প্রতিনিধি দলের সাথে ডিএমপি কমিশনারের বিশেষ সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বিশেষ সাক্ষাৎ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) একটি নিরাপত্তা প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএমপি সদরদপ্তরে কমিশনারের সাথে সাক্ষাৎ করে ইসিবির ২ সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিমের আসন্ন বাংলাদেশ সফর ২০২৩ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা সংক্রান্তে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ