নির্বাচন বানচালে ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক, নির্বাচন হতে হবে: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বানচালে ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক, নির্বাচন হতে হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে; এর কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছে, তাদের আরও বেশি করে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে দুদু বলেন, বিএনপি মনে করে ড. ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। কারণ ড. ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন, তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন। গত তিনটি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব বর্তমান সরকারের, বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়ে।

তিনি বলেন, দেশের নির্বাচনের বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে; এর কোনো বিকল্প নেই।

সাবেক সংসদ সদস্য দুদু বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে যাতে বিএনপি ক্ষমতায় না আসে। যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারে। এজন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নূরকে পিটিয়েছে, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়েছে; এর একমাত্র কারণ আগামী নির্বাচনকে বানচাল করা। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। জনগণ যদি আবার জেগে ওঠে, তাহলে এসব আঘাতকারীদের রেহাই হবে না।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি বাড়ালে বিপদ আছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদে পড়বে। তাই আসুন ঐক্যবদ্ধ থাকি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা চেয়েছিলেন, আমাদের নেতা তারেক রহমান যা চেয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। ১৬ বছরের আন্দোলন ও সংগ্রাম, রাজপথে রক্ত, ত্যাগ ও জুলুমের মুখোমুখি হওয়া সেই সংগ্রাম শেষ করতে হবে। এবং তা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুন এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য (ড. সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ