নির্বাচন বিরোধীরা দেশের মঙ্গল চায় না: মাইনুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বিরোধীরা দেশের মঙ্গল চায় না: মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে এই সময়ে যারা নির্বাচন চায়না , তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। তারা দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা চায় না। দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চাইনা। দেশ ও জনগণের মঙ্গল চায় না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতিকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাইনুল ইসলাম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর এদেশের গণতন্ত্র জনগণের ভোটার অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু এদেশে ছাত্র জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়। বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে এই সময়ে যারা নির্বাচন চায়না তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। তারা দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা চায় না। দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চাইনা। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে তত দেশের, জনগণের মঙ্গল হবে, বাংলাদেশের মঙ্গল হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতুল্লাহ, রহিমা শিকদার, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সংগঠনের সহ সভাপতি এম এ আজাদ চয়ন সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ