নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও গত ছয় মাসে সংস্কারের কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে উত্তরার ফায়দাবাদে রশিদ গ্রুপের আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আমিনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, গত ছয় মাসে আপনারা সংস্কারের কথা বলছেন, কিন্তু কোনো দৃশ্যমান সংস্কার আমাদের চোখে এখনো পর্যন্ত পড়েনি। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে। কোথাও কোনো স্থিতিশীলতা নেই।

এর কারণ উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের আন্দোলনের সফলতায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এ দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ