নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াত’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে সংগ্রাম কার্যালয়ে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অপরাধ প্রমাণ না হওয়ার আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না। প্রয়োজনে আইন করে তা বন্ধ করতে হবে। যে দলই ক্ষমতায় আসুক সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। অন্যায়ভাবে কোনো সাংবাদিককে যেন চাকরিচ্যুত না করা হয়। বিগত সময়ে অনেকেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আর কেউ যেন এমন কাজ না করে। মতপ্রকাশের স্বাধীনতায় মালিকপক্ষ থেকে চাপ থাকতে পারে। তবে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই’।

মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি এক চ্যানেলের দুই সাংবাদিককে ডিজিএফআই চাপ দিয়ে চাকরিচ্যুত করেছে। যদি এটি হয়ে থাকে, তাহলে বিষয়টি খুবই ন্যাক্কারজনক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ