নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাজমুলের ভয়ঙ্কর ষড়যন্ত্র - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাজমুলের ভয়ঙ্কর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই নেতার একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথপোকথনে দেখা যাচ্ছে তিনি অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য।

নাজমুল বলছেন, কৌশলে কাজ সারতে হবে। শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে। কেউ টের পাবে না। মিডিয়া যেন বুঝতে না পারে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবে। মেশিন ব্যাগে রাখবে হাতে থাকবে পতাকা। কমপক্ষে দুইজন ফেলতে হবে।

অপর ব্যক্তি উত্তরে বলেন, আচ্ছা ভাই।

নাজমুল আলমের ফাঁস হওয়া স্ক্রিনশট

এরপর নাজমুল আবার বলেন, আর শুন মহিলা মানুষ মারবি। মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে। ভয় করবি না। তোর সাথে ২ হাজার নেতাকর্মী থাকবে। মরদেহ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে।

অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে। আমি আগেই যাব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ