নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক কাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে বিশেষ আমন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ