নিহত সেনাসদস্যদের স্ত্রী-সন্তানদের ১.৫৮ কোটি টাকা দান করলেন প্রীতি জিনতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিহত সেনাসদস্যদের স্ত্রী-সন্তানদের ১.৫৮ কোটি টাকা দান করলেন প্রীতি জিনতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

নিহত সেনাসদস্যদের স্ত্রী-সন্তানদের ১.৫৮ কোটি টাকা দান করলেন প্রীতি জিনতা
 

ভারতের পেহেলগামের ঘটনার পর থেকেই সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে বলিউড তারকা প্রীতি জিনতাকে। এবার ভারতীয় নিহত সেনাবাহিনীর স্ত্রী-সন্তানদের জন্য বড় পদক্ষেপ নিলেন তিনি। আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ১.৫৮ কোটি টাকা দান করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদেন বলা হয়, আইপিএল-এ পাঞ্জাব কিংস-এর সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) কর্মসূচি হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন প্রীতি।শনিবার (২৪ মে) জয়পুরে একটি অনুষ্ঠানে প্রীতি বলেন, আমাদের সেনাদের সাহসী পরিবারের পাশে থাকাটা সম্মানের এবং দায়িত্বের। তাদের ত্যাগের কোনো ক্ষতিপূরণ হয় না। আমরা শুধুমাত্র তাদের পরিবারের পাশে থাকতে পারি।

তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য খুবই গর্বিত। সেনার পরিবারের মানুষ আরও বেশি শক্তিশালী ও সাহসী হন। দেশের জন্য যে মায়েরা নিজের ছেলেদের দিয়ে দেন, তাদের দেখেছেন? সেই স্ত্রীদের দেখেছেন যারা কখনোই নিজের স্বামীর মুখের হাসি আর দেখতে পাবেন না? সেই সন্তানদের দিতে তাকান, যারা কখনো তাদের বাবাদের দেখতে পাবেন না। এটাই তাদের বাস্তবতা যার পরিবর্তন হবে না কোনো দিনই। তাদের জন্য তাই অনেক শুভকামনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে তিনি লেখেন, ‘আমি তো সেনা পরিবারের মেয়ে। তাই এসব ঘটনা আমার মনকে তীব্র ভাবে আঘাত করে। তাই রক্ত ঝরলে চুপ থাকতে পারি না আমি।

বিষয়:
ভারতবিনোদনবলিউডপ্রীতি জিনতা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ