নিহত হারুন মেম্বারের পরিবারকে ঈদ উপহার দিল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিহত হারুন মেম্বারের পরিবারকে ঈদ উপহার দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

ঢাকার দোহার উপজেলার চর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন মেম্বারের পরিবারকে ঈদ উপহার তুলে দেন রুহুল কবির রিজভীসহ দলটির নেতারা। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আহত হয়ে মৃত্যুবরণকারী ঢাকা জেলার দোহার উপজেলার চর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন মেম্বারের পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বিকেলে নিহত হারুন মেম্বারের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের হাতে এ ঈদ উপহার তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী নিহত হারুন মেম্বারের স্ত্রী ও সন্তানদের সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি যে কোনো প্রয়োজনে নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ