নীলফামারীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নীলফামারীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে বেলুন উড়িয়ে ফিতা কেটে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, বীর মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হক, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি ফরহানুল হক প্রমুখ। এতে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী শিল্প ও বানিজ্য মেলার আহ্বায়ক হোসেন খান মানিক।

বক্তারা বলেন, ‘মেলা একদিকে যেমন ব্যবসার প্রসারের সহায়ক ঠিক তেমনি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক জিনিস পাওয়া যায় মেলার মাধ্যমে যা সচরাচর হাতের কাছে পান না অনেকেই। এছাড়াও পরিবার-পরিজন নিয়ে বিশেষ সময়ও কাটানো যায় মেলায়। ব্যবসায়ীক কারণেও মেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে।’

এসময় সদর থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম, নূহা অটো রাইস মিল লিমিটেডের স্বত্বাধিকারী সৈয়দ রাকিব হাসান (মিশুক), পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহানুর আলম শানু, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারী শিল্প ও বানিজ্য মেলার আহ্বায়ক হোসেন খান মানিক জানান, ‘নীলফামারী চেম্বারের অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় মোট ১০০টি স্টল স্থান পেয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ