নীলফামারীর কিশোরগঞ্জে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ (নীলফমারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বড়ভিটা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে বড়ভিটা স্কুল এন্ড কলেজ হলরুমে এ সভা হয়।

সভায় বড়ভিটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিপ্লব হোসেন বাবুর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়ের ইবনে রুবেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা রাসেল প্রামানিক, বড়ভিটা বিএনপির সভাপতি জামিল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনাবেরুল ইসলাম লিটু, ইউনিয়ন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন।

আর বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি খোকুনুজ্জামান খোকন, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি উজির মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রায়হান, রনচন্ডী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি নাজমুল হুদা, কৃষকদলের সভাপতি শামীম হোসেন ভূট্ট, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সজীব ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর মিয়া, কোকো পরিষদের উপজেলা সহ-সভাপতি সুরুজ আলী, মাসুদ রানা, পায়েল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ছাত্রদল সব সময় গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভুমিকা পালন করে আসছে। ছাত্রদল আদর্শ দিয়ে নেতৃত্ব প্রমাণ করতে হবে। ছাত্রদলের কোনো নেতা-কর্মী অনৈতিক কাজে জড়াতে পারে না।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়। বিএনপি জনগণের জন্য কাজ করে। আগামীতেও সম্মিলিত প্রচেষ্টায় তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ