নুশিন আদিবার নতুন গান ‘হাই বেবি’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুশিন আদিবার নতুন গান ‘হাই বেবি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

প্রকাশ পেতে যাচ্ছে নুশিন আদিবার নতুন একক মৌলিক গান। ‘হাই বেবি’ শিরোনামের গানটির কথা লিখেছেন শাহিনূর মাসুদ। সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।

গানটি প্রকাশিত হয়েছে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪.৩০ মিনিটে ‘শাহীনুর মাসুদ অফিশিয়াল (Shahinoor masud official)’ নামের ইউটিউব চ্যানেল থেকে। ব্রাহ্মনবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭’ এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে নুশিন বলেন, ‘আমি প্রচন্ড উচ্ছ্বসিত। গানটি মেলো-রক ধাঁচের। আর এই ধরনের গান আমি আগে কখনোই গাইবার চেষ্টা করি নি। প্রথমে খানিকটা দোটানায় পরলেও শাহরিয়ার রাফাত ভাই আমাকে বলেছিল তুই পারবি, চেষ্টা করেই দেখ। উনার দেওয়া সাহসের ফল এই কাজটি। রাফাত ভাইয়ের সাথে আরও একটি ওয়েব সিরিজের গানের কাজ করেছি। সেটিও দ্রুতই প্রকাশিত হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ