নেপালে আন্দোলনের জেরে বাংলাদেশের অনুশীলন বাতিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেপালে আন্দোলনের জেরে বাংলাদেশের অনুশীলন বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রভাবে কাঠমাণ্ডুর বেশিরভাগ এলাকায় বিক্ষোভ এবং কারফিউ জারি করা হয়েছে। এ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হোটেল থেকে বের হতে পারছে না। ফলশ্রুতিতে ম্যাচের আগের দিন সোমবার (৮ সেপ্টেম্বর) দলের অনুশীলন বাতিল করা হয়েছে।

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, আজ অনুশীলনের নির্ধারিত সময় ছিল বিকাল তিনটায়। ২টা ১৫ মিনিটে হোটেলের লবিতে এসে জানতে পারি এখন মাঠের উদ্দেশ্যে বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশেপাশে শিক্ষার্থীরা অবরোধ করেছে। অনুশীলনের পরবর্তী আপডেট দ্রুতই জানানো হবে।

বাংলাদেশ দল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। তবে চলমান আন্দোলনের কারণে আজ অনুশীলন করা সম্ভব হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ