নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় স্বেচ্ছোসেবকদল সভাপতি গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় স্বেচ্ছোসেবকদল সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ডিজিটাল নিরাপত্তা মামলায় পুলিশ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মো. ইব্রাহিম খলিল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন পলাতক ছিল। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ