নোয়াখালীতে বিএনপি নেতা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.এমাম হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মো.এমাম হোসেন কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের আলী মিয়া টেন্ডল বাড়ির মৃত আবদুল বারিক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দীন বলেন, রোববার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার আবদুল্লাহপুর হাসপাতাল মোড়ের নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাৎক্ষণিক তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ