ন্যাশনাল মেডিকেলের মানোন্নয়নে সহযোগিতা করবে সরকার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ন্যাশনাল মেডিকেলের মানোন্নয়নে সহযোগিতা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মানোন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকারি সহযোগিতা বাড়ানো হবে।

শনিবার (১৬ মে) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ছাত্রী নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, নবনির্মিত ছাত্রী নিবাস কলেজটির ছাত্রীদের আবাসন সমস্যার কিছুটা হলেও সমাধান করবে। এই হোস্টেল নির্মাণ, উদ্বোধন ও কার্যক্রম চালুর পেছনে কলেজের ম্যানেজমেন্ট, গভর্নিং বডি ও ফ্যাকাল্টির সদস্যসহ সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। এ জন্য ঢাকা-৬ আসনের ভোটার ও বাসিন্দাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমরা চাই একটি আন্তর্জাতিকমানের মেডিকেল কলেজ হাসপাতাল হোক। আগামীতে যদি মেডিকেল ইউনিভার্সিটি করা যায় আমরা সেই ব্যাপারেও কাজ করে যাব। ন্যাশনাল হাসপাতালের মানোন্নয়ন এবং এর সক্ষমতা বৃদ্ধির জন্যও আমরা বদ্ধপরিকর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-৬ আসনের নির্বাচনী প্রচারণায় এসে এই কলেজ ও হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. লুৎফুর রহমানসহ হসপিটালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ