নড়াইল জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা: আহ্বায়ক সনি, সদস্যসচিব মামুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ১৩, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ১৩, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধি
ছবি :সংগৃহীত
নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক এবং সদর উপজেলার সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্যসচিব করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলা ছাত্রদলের দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সহযোগিতা কামনা করেন তিনি।’
চার সদস্যবিশিষ্ট কমিটিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স.ম রকিবুজ্জামান পাপ্পুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ