নয়াপল্টনের সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের সূচনা হবে : আবদুস সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনের সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের সূচনা হবে : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ১:৩৩ পূর্বাহ্ণ

 

চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ওয়াসার পানি-গ্যাস ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি; অপরদিকে চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন চেষ্টা-সব মিলিয়ে এদেশে এখন চলছে আওয়ামী অরাজকতা। অরাজকতা থেকে মুক্তির বার্তা নিয়ে আগামীকাল নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের সমাবেশ থেকেই বৃহত্তর আন্দোলনের সূচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি আজ ১০ আগষ্ট ২০২২, বেলা ১১ টায় নয়াপল্টনস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দের সমন্বয়ে এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন। আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশের প্রস্তুতি বিষয়ে ওয়ার্ড নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

তিনি বলেন, দেশের মানুষ এখন আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি চায়, আর এই মুক্তির কাফেলাই হচ্ছে বিএনপি। মানুষ মনে করে বিএনপি পারে মানুষকে মুক্তি দিতে। তাই বিএনপি নেতাকর্মীদেরকে আজ দায়িত্ব নিতে হবে, আন্দোলনে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে সকল নিপীড়ণ ও নির্যাতন মোকাবেলা করেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি

সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। মহানগর দক্ষিণ বিএনপি’র নেতাকর্মীরা দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং ওয়ার্ড সমূহের নব নির্বাচিত নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য ওমর নবী বাবুকে গতকাল গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ