নয়াপল্টনে ছাত্রদলের সামাবেশ চলছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে ছাত্রদলের সামাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় কার্যলায় সামনে ছাত্রদলে সমাবেশ চলছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জোড় হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশ কেন্দ্র করে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকেরও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপসস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সঞ্চলনায় সংগঠনটির সাবেক নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশ কেন্দ্রের নয়াপল্টন অবস্থিত দলীয় কার্যালের সমানের ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। জানা যায়, উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নবগঠিত ঢাবি শাখা ছাত্রদলের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ