নয়াপল্টনে শাহ্ মোয়াজ্জেমের প্রথম জানাজা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে শাহ্ মোয়াজ্জেমের প্রথম জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিক শাহ্ মোয়াজ্জেম হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ অংশগ্রহণ করেন। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেখানে উপস্থিত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দ্বিতীয় জানাজা বাদ জোহর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা গুলশান আজাদ মসজিদে ৩য় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ