পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

 

উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে। যদিও এবিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করতে যান নাহিদ ইসলাম। সেসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল।

তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ