পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন : নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ সরকারের পতনঘণ্টা বাজছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারের কোনো পদক্ষেপ নেই। তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে। এভাবে একটি দেশ চলতে পারে না।
শনিবার, মার্চ ১১, ২০২৩, দুপুরে কক্সবাজার শহরের শহীদ সরণিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন আয়োজনসহ ১০ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
এ সময় শেখ হাসিনার উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, এখনো সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ