পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঞ্চে উপস্থিত মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঞ্চে উপস্থিত মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২টা ১৫ মিনিটে তিনি উপস্থিত হন।

মঞ্চে আরো উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সহ অনেকে।

এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ শনিবার দুপুর ১২টার পর থেকেই রাজধানীর গুলশান শাহাজাদপুর সুবাস্তু টাওয়ারে নিচে জড়ো হতে শুরু করেন।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ ছাড়া ২৮ জানুয়ারি রাজধানীর শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ