পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পেলেন বিএনপির যে নেতারা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পেলেন বিএনপির যে নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২২, ২০২২ ৮:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২২, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ

 
সিনিয়র করেসপন্ডেন্ট

সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার (২২ জুন) বেলা ১১টায় সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণ পত্রসমূহ পৌঁছে দেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই ৭ জনের নামে আমন্ত্রণ কার্ড দেওয়া হয়।

উপসচিব বলেন, ‘আমি সেতু বিভাগের পক্ষ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কার্ডসমূহ দিতে এসেছি।’

কার্ড হস্তান্তরের সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪ জুন এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেয়া হবে। সেই ঘোষণার পর এবার অনুষ্ঠানিকভাবে দেশের প্রধান রাজনৈতিক দল পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াত পেল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ