পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে লোকে লোকারণ্য পদ্মাপাড় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে লোকে লোকারণ্য পদ্মাপাড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৫:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৫:২০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে লোকে লোকারণ্য পদ্মাপাড়।দক্ষিণাঞ্চলের ২১ জেলার নেতাকর্মীরা ও সাধারণ মানুষ ভোর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করে।

খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের ২১ জেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের আসেন তারা। এ দীর্ঘপথ পায়ে হেঁটে জনসভাস্থলে পৌঁছেছেন অনেকেই। সবার চোখ মুখে আনন্দ আর উল্লাস।

আবার কেউ নৌকার আদলে যানবাহন বানিয়ে পুরো জনসভাস্থল ঘুরছে। এছাড়া প্রবাস থেকে অনেকেই এই সমাবেশে যোগ দিতে ছুটি নিয়ে দেশে এসেছেন।

এদিকে জনসভা শেষে সবাই যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা নেয়া হয়েছে প্রশাসনেরে পক্ষ থেকে। এখানে এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।

এ ছাড়া প্রতি মুহূর্তে আপডেট তথ্য সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শুধু জনসভা স্থলই নয়, সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিভিন্ন বাহিনীর সদস্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ