পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

 

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শনিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে শুক্রবার জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

মামলায় মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ খুন, অস্ত্র ও নারী নির্যাতনের মামলাও রয়েছে।

শুক্রবার ভোরে মাহিয়া মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের একটি গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। নগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেস নামের ওই শো-রুমে হামলার ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ