পর্দার বাইরেও অনন্য আলিয়া, কর্মীদের বাড়ি উপহার দিয়ে আলোচনায় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পর্দার বাইরেও অনন্য আলিয়া, কর্মীদের বাড়ি উপহার দিয়ে আলোচনায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শুধু পর্দার নয়, বাস্তবজীবনেও এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নিজের গাড়িচালক এবং এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে মোট এক কোটি রুপি আর্থিক সহযোগিতা করেছেন, যা সত্যি অনন্য ঘটনা।

যদিও আলিয়ার জীবনে এটা নতুন কোনো ঘটনা নয়। এর ২০১৯ সালেও নাকি সুনীল ও অমোল নামের দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তিনি। এবার একেবারে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এ অভিনেত্রী।

আলিয়া ভাটের আয়ের উৎস অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ।

এ অভিনেত্রীর উত্থান রূপকথাকেও হার মানিয়েছে। আলিয়া তার মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকেও ইতোমধ্যে ফ্ল্যাট উপহার দিয়েছেন। অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ তৈরি করতে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন আলিয়া ভাট।

অভিনেত্রী শুধু কাপুর পরিবারের বউমা নন, নিজেই এক বিশাল সাম্রাজ্যের মালকিন। ‘জিকিউ ইন্ডিয়া’র তথ্যমতে, বলিউডে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি, যা স্বামী রণবীর কাপুরের (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুরের (৪৮৫ কোটি) সম্পত্তির পরিমাণকেও পেছনে ফেলেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ