পাঁচ দিনের রিমান্ডে মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাঁচ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০১ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার মির্জা আব্বাসকে আজ আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম। অন্যদিকে, বিএনপিপন্থী আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বিএনপির এই শীর্ষ নেতাকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ