পাঁচ সিটিতে নৌকা প্রত্যাশী যারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাঁচ সিটিতে নৌকা প্রত্যাশী যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ

 

আসন্ন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত চার দিনে আওয়ামী লীগ এ সিটিগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে। এই পাঁচ সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন দলের হয়ে লড়াই করতে মনোনয়ন প্রত্যাশা করছেন তারা।

আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ইতোমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি কর্পোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ