পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় ফুলেল শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একদল কর্মকর্তা গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে এসে ফুলের তোড়াগুলো হস্তান্তর করেন।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে তোড়া গ্রহণ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এ সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তার মঙ্গল কামনা করেই পাকিস্তানের সরকারিভাবে এ শুভেচ্ছা জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ