পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
‘পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধপাবস্থা কারও জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত থাকার’ আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই আহ্বান জানান।

তারা বলেন, ‘আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার স্বার্থেই পাকিস্তান-ভারতকে আরো বেশী সংযত হতে হবে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা ও যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে তা এশিয়া অঞ্চলে উদ্বেগের সৃষ্টি করছে। ইতোমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা আঞ্চলিক শান্তি ও অস্থিতিশীলতারসহ কারও জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না, আনবে না। ’

তারা বলেন, ‘পাকিস্তান-ভারতের মধ্যকার দ্বন্দের সমাধান অবশ্যই করতে হবে। কারণ দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন অচলাবস্থা বেশীদিন চলতে পারে না। এই অবস্থা চলতে থাকলে আমরা সকলেই ক্ষতিগ্রস্থ হবো। এ অঞ্চলে বড় ধরনের যুদ্ধ যেন না হয়, সেটাই শান্তিকামী মানুষের কাম্য। সকলের মনে রাখতে হবে, যুদ্ধ কখনো কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, আনে না। আমাদের উচিত শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চারিয়ে যাওয়া। বিশ্ব মোড়লদের এ বিষয়ে এগিয়ে আসা উচিত।’

নেতৃদ্বয় ‘উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ