পাতানো নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না: সাকি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাতানো নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না: সাকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রহসনের পাতানো নির্বাচনে এদেশের জনগণ ভোট দিতে যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, সকল বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন করে, কারাগারে আটক করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে যে এক তরফা নির্বাচন করার চেষ্টা করছে সে প্রহসনের পাতানো নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে যাবে না। নির্বাচনের নামে সরকার ভাগাভাগির আয়োজন করছে।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা ছিলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু আজ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী কায়দায় ক্ষমতায় বসে থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে।
এসময় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাস নাইন বাবু, দীপক রায়, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ